Home » করোনা নিয়ে ফের সতর্কতা জারি করল হু

করোনা নিয়ে ফের সতর্কতা জারি করল হু

সময় কলকাতা ডেস্ক: ফের নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে মারণ ভাইরাস করোনা । জানা গিয়েছে, চিনের বর্তমান পরিস্থিতি ২০২০ সালে থেকেও ভয়াবহ। দক্ষিণ কোরিয়াতেও একই ছবি। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের নতুন করে ধরা পড়ছে করোনার ভয়াবহতা। গত এক সপ্তাহে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটির বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে সর্তকতা জারি করেছে হু (WHO)। হুয়ের রিপোর্ট অনুযায়ী চিনে একদিনে আক্রান্ত সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। শুধু তাই নয়, এক বছর পর ফের করোনায় মৃত্যু হয়েছে চিনে।

তবে বর্তমানে ভারতের করোনা গ্রাফ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে সংক্রমিত ২ হাজার ৭৫ জন। তবে এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২ জনের।

About Post Author