Home » শিশুপুত্রের চিকিৎসায় সর্বস্বান্ত হত দরিদ্র পরিবার,এগিয়ে আসেন নি কোন জনপ্রতিনিধি

শিশুপুত্রের চিকিৎসায় সর্বস্বান্ত হত দরিদ্র পরিবার,এগিয়ে আসেন নি কোন জনপ্রতিনিধি

সময় কলকাতা ডেস্কঃ  পরিবার সূত্রের দাবি এক শিশু পুত্র তার বয়স যখন দুই মাস ছিল তখন থেকেই মারণ ব্যাধিতে আক্রান্ত ছিল, তারপর তাকে চিকিৎসার জন্য কলকাতার ফুলবাগানে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে  চিকিৎসকরা তাকে স্থানান্তর করে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ, সেখান থেকে চিকিৎসকেরা জানান শিশুটির অবস্থা যথেষ্টই সঙ্কটজনক তাই তাকে বাঁচিয়ে রাখতে হলে অবিলম্বে তার ফুসফুস প্রতিস্থাপন করতে হবে। কিন্তু পরিবারের সেই সামর্থ্য নেই, বাচ্চার চিকিৎসার জন্য তাঁর পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে বলাই বাহুল্য।এখন ঠিকমত খাওয়া জোটে না। চিকিৎসা তো দূরের কথা।  ঘটনাটি উত্তর ২৪ পরগনার  বসিরহাট মহকুমার  কুমারজোল গ্রাম পঞ্চায়েতের কাদিহাটি গ্রামের ঘটনা।তাই এবার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে তারা যদি কোন সরকারি সাহায্য পান তাহলে বাচ্চাটি পুনরায় আবার সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। পাশাপাশি যদি কোন স্বহৃদয় অথবা কোন স্বেচ্ছাসেবী সংগঠনও এই পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই উপকৃত হবেন। পরিবারের পক্ষ থেকে এমনও অভিযোগ করা হয়েছে যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধিদের জানিয়েও কোনরকম সুরাহা মেলেনি। তাই  সরকারি সাহায্যের আশায় বুক বেধেছেন হতদরিদ্র এই  পরিবারটি। এই পরিবারটিকে স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেওয়ার কোন উদ্যোগও নেওয়া হয়নি কোন জনপ্রতিনিধিদের তরফে।যখন এই হতদরিদ্র পরিবারের পাশে খোঁজখবর নিতে সাংবাদিকরা আসেন তখনই টনক নড়ে জনপ্রতিনিধিদের।  তারপর নড়েচড়ে বসে স্থানীয় নেতা নেত্রীরা।শেষ পর্যন্ত তাদের উদ্যোগে পরিবারটিকে স্বাস্থ্য সাথী কার্ডের  আওতায় আনার তোড়জোড় শুরু হয়ে যায়।এখন দেখার বাচ্চাটির সুচিকিৎসা পরিষেবা পায় কিনা।

 

About Post Author