Home » বাবার খুনের বদলা নিল ছেলে

বাবার খুনের বদলা নিল ছেলে

সময় কলকাতা ডেস্ক : খুনের বদলা খুন।বাবার খুনি শেখ আরমান জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে শেখ বশির তাকে খুন করে তার বাবার খুনের বদলা নিয়েছে । এমনটাই জানিয়েছে শেখ আরমান খুনে অভিযুক্ত শেখ বসিরের বোন আসমা খাতুন।পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় ৩৮ বছর বয়সী  শেখ আরমান কে কুপিয়ে খুন করার অভিযোগ শেখ বশিরের বিরুদ্ধে ।আরমানের পরিবারের বক্তব্য, শনিবার বিকেলে পার্টি করার নাম করে ডেকে নিয়ে আরমানকে খুন করা হয়।

প্রতিহিংসার ফিল্মি গল্প হার মেনে যায় শনিবারের আগরপাড়ার ঘটনার কাছে। কুড়ি বছর আগে খুন হয়ে যান শেখ উজির। সে সময় খুনে অভিযুক্ত হিসেবে নাম ওঠে শেখ আরমানের। দীর্ঘ কারাবাস কাটিয়ে জেল থেকে সম্প্রতি ছাড়া পেয়েছিল আরমান। উজিরের কন্যা আসমার বক্তব্য , পুরোনো পারিবারিক বিবাদের জেরে আরমান শেখ উজিরকে খুন করে। আসমা এও জানিয়েছে, পুরোনো বিবাদ ও খুনের সঠিক কারণ বলা তার পক্ষে বলা সম্ভব নয় কারণ সেসময় সে ও তার ভাই বশির খুব ছোট ছিল। কিন্তু আরমান ছাড়া পাওয়ার  আগেই আরমানের জ্ঞাতি ভাই সরফরাজ তাদের খুনের হুমকি দিত।আরমানের মা এবং সরফরাজ প্রায়শই এসে বলত,আরমান ছাড়া পেয়ে ফিরলে যেভাবে উজিরকে খুন করা হয়েছে সেভাবে বশিরকেও খুন করা হবে, এমনটাই দাবী আসমা খাতুনের।

আসমা যুক্তি খাড়া করেছে,শনিবার বিকেলে আরমান খুন করতেই চেয়েছিল বশিরকে। কার্যত আত্মরক্ষা করতেই বাবার খুনি আরমানকে খুন করে বশির ওরফে ছানা, দাবী অভিযুক্তর বোনের ।খুন করার থানায় নিজেই আত্মসমর্পন করে তার ভাই, দাবী আসমার। যদিও আরমানকে বিকেল সাড়ে তিনটের সময় ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ আরমানের পরিবারের মহিলাদের।

আরমানের পরিবারের বক্তব্য,আরমান জেল থেকে ফেরার পর থেকেই তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল ।শনিবার বশির ওরফে ছানা আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় আরমানকে ডেকে নিয়ে খুন করে,এমনটাই অভিযোগ আরমানের বৌদি মেহেরুন্নিসার।

খুন,পাল্টা খুন। খুনের পরে অভিযুক্তর আত্মসমর্পন। দুই পরিবারের বদলার ইতিহাসে নতুন করে রক্তপাতে রাঙা আগরপাড়ার নয়াবস্তি এলাকা। রয়েছে উত্তেজনা, জারী আছে পুলিশি তদন্ত ।।

About Post Author