সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যায় ঠান্ডা হাওয়ায় মুচমুচে কাঁচা আমের চপ, মুড়িমাখা আর জমিয়ে আড্ডা। বাঙালি আর কি চায় ? পেট আর মন দুটোই খুশি।
কাঁচা আমের চপ তৈরির উপকরণ
• ১/২ কাপ কাঁচা আমের কুুচি
• ১টা মাঝারি সাইজের আলু সেদ্ধ
• ২ টেবিল চামচ রোস্টেড বাদাম কুচি
• ১ চা চামচ ভাজা মসলা(এখানেে গোটা জিরে ধনে, দুটি শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নেওয়া আছে)
• ১/২ চা চামচ আমচুর পাউডার
• ১ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
• ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
• স্বাদমতো নুন
• ১ চা চামচ চিনি
• ১ কাপ সাদা তেল
পদ্ধতি

প্রথমে আমের কুচি গুলোকে সেদ্ধ করে আলু সেদ্ধ সাথে ভালো করে চটকে মেখে নিতে হবে। ওতে একে একে ভাজা মশলা আমচুর পাউডার রোস্টেড বাদাম কুচি নুন চিনি সব মিশিয়ে একটা মন্ড তৈরি করতে হবে। ওই মিশ্রণটি হাতের তালুতে নিয়ে গোল গোল করে চপের আকারে গড়ে নিতে হবে। অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার নুন ও সামান্য জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। চপ গুলিকে একবার ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো তে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে চপ গুলিকে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার