সময় কলকাতা ডেস্ক: ডালিয়া হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডালিয়া খাওয়ার সঙ্গে সঙ্গে দেহের ভেতরে এমন কিছু উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়, যা পেটের পাচক রস ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই এই ডালিয়া দিয়ে এবার খুব সহজেই বানান মুখরোচক ভেজ ডালিয়ার পোলাও।
ভেজ ডালিয়ার পোলাও তৈরির উপকরণ
• ১/২ কাপ শুকনো ভেজে রাখা ডালিয়া
• ১/২ কাপ গাজর বীনস্ কুচি
• ১ টেবিল চামচ চিনাবাদাম
• ১ টুকরো দারুচিনি
• ১ টি ছোট এলাচ
• ২ টি লবঙ্গ
• ১/৪ চা চামচ জায়ফল জয়িএী গুঁড়ো
• ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
• ১/২ চা চামচ আদা গ্রেট করা
• ১ টেবিল চামচ সাদা তেল
• ১/৪ চা চামচ সাহী জিরা
• স্বাদ অনুযায়ী নুন
• স্বাদ অনুযায়ী চিনি
• ১টি তেজপাতা
• ১ চা চামচ ঘি
পদ্ধতি
ডালিয়া সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে বাদাম ভেজে তুলে নিতে হবে।

ওই তেলে তেজপাতা, সাহী জিরা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে সুগন্ধ বেরোলে আদা দিয়ে নেড়ে সব্জি, নুন দিয়ে ভাজতে হবে। সব্জি নরম হয়ে গেলে জায়ফল জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে সিদ্ধ ডালিয়া দিয়ে মেশাতে হবে ভালো করে।
এবার চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রাখতে হবে ২মিনিট। চিনি গলে গেলে বাদাম মিশিয়ে গ্যাস বন্ধ করে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার