সময় কলকাতা ডেস্কঃ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক হোম গার্ড। ঢোলেরহাট থানার হোম গার্ড মানিক জানাকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিস।তার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।মঙ্গলবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করায় ঢোলহাট থানার পুলিস।এই দিন আদালতে উপস্থিত নির্যাতিতার কাকা জানান সানকিবেড়িয়াতে অভিযুক্ত পুলিস কর্মী ও তার ভাইঝির বাড়ি পাশাপাশি।তিনি অভিযোগ করেন সোমবার রাতে মদ্যপ অবস্থায় তাঁর ভাইঝির বাড়িতে যায় ঢোলেরহাট থানার হোম গার্ড মানিক জানা।সেখানে সে তাঁর ভাইঝিকে ছাদে একা পেয়ে যৌন নির্যাতন করে। তাঁর ভাইঝির চিৎকারে পথ চলতি মানুষ থমকে দাঁড়ায়।তারপরে পুলিসকে তারা খবর দেয়।ঢোলেরহাট থানার পুলিস গিয়ে হোম গার্ড মানিক জানা কে গ্রেপ্তার করে।পুলিস ধৃত হোম গার্ডের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু ক’রে তদন্ত শুরু করেছে।
ধৃত হোম গার্ডের আইনজীবী শঙ্কর নারায়ণ মান্না এই দিন জানান ধৃত মানিক জানার স্ত্রী সন্তান সম্ভবা।সাগরের কমলপুরের বাসিন্দা ঢোলেরহাট থানার হোম গার্ড মানিক জানা তার স্ত্রীকে নিয়ে নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের সানকিবেড়িয়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন।প্রতিবেশী নাবালিকা ধৃত হোম গার্ডের সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে রাতে তাদের বাড়িতে থাকতেন।নাইট সিফটে মানিক জানার ডিউটি থাকলেই প্রতিবেশী নাবালিকা তাদের বাড়িতে রাতে বেলায় থাকত।সোমবার রাতে নাইট ডিউটিতে যাওয়ার আগে তার মক্কেল প্রতিবেশীর বাড়িতে গিয়ে ছিলেন ঐ নাবালিকাকে ডাকতে। সেই সময় ওই নাবালিকা মানিক জানার সঙ্গে আসতে রাজি হয়নি।ধৃতের আইনজীবির দাবি সেই সময় মানিক জানা ওই নাবালিকার হাত ধরে টানাটানি করে তাদের বাড়িতে যাওয়ার জন্য ।সেই ঘটনাকেই যৌন নির্যাতনের মামলা হিসাবে সাজিয়ে ওই পুলিস কর্মীকে গ্রেপ্তার করানো হয় বলে দাবি ধৃতের আইনজীবীর।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান