সময় কলকাতা ডেস্কঃ একজন তৃণমূলের উপপ্রধান খুন হলেন। তারপর তার লোকেরা আরেক গোষ্ঠীর বাড়ি ঘর জ্বালিয়ে দিল।তাণ্ডব নৃত্য চালানো হল।ছয় জন মহিলা দুজন শিশু সহ আট জনকে পুড়িয়ে মারা হল।এমন ঘটনাকে কোনা ভাষা ধিক্কার জানাবেন। ভাষা খুঁজে পাচ্ছেন না কংগ্রেস নেতা আব্দুল মান্নান। বীরভূমের বগটুই গ্রামের হত্যালীলায় তীব্র আক্রমণে রাজ্যের শাসক দল তৃণমূল কে বিঁধলেন তিনি।
ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আব্দুল মান্নান বলেন “এতদিন দেখতাম বিরোধী দলের লোকেরা খুন হত মুখ্যমন্ত্রী খুব আনন্দে থাকতেন।এখন তার দলের লোকেরাই খুন হচ্ছে।নিজেদের এমএলএ আক্রান্ত হচ্ছে কাউন্সিলর খুন হচ্ছে।লুম্পেনদের নিয়ে দল করলে এরকমই হয়”।
কংগ্রেস নেতা আব্দুল মান্নানের আরো সংযোজন লুম্পেনরা আজকে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।মুখ্যমন্ত্রী জবাব দেবেন কি? প্রশ্ন মান্নানের ।কটাক্ষের সুরে কংগ্রেস নেতা আব্দুল মান্নান রাজ্য সরকারের গঠিত সিটের সমালোচনা করেন। তিনি বলেন দিদিমনি একটা সিট গঠন করেছেন দাগি একটা আসামি আইপিএস অফিসারকে তার মাথায় বসিয়েছেন । রিজওয়ানুর রহমান হত্যার তদন্তকে এই অফিসার কিছুটা চাপা দিতে চেয়ে ছিল,মুখ্যমন্ত্রী তখন তার ফাঁসি চেয়ে ছিলেন।আর এখন মুখ্যমন্ত্রীর আদরের লোক হয়েছেন তিনি।যা কিছু হচ্ছে সিট করে তাকে দিয়েই তদন্ত করাচ্ছে এই অভিযোগ কংগ্রেস নেতার।তাঁর আরো অভিযোগ অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তদন্তের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটাও খুনের কিনারা হচ্ছে না বলে দাবি কংগ্রেস নেতা আব্দুল মান্নানের।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করে তিনি বলেন কথায় কথায় আন্দোলন করতেন। বিধানসভায় ভাঙচুর করেছিলেন। সিবিআই চাইতেন যে কোনো ঘটনায়।আর আজ তিনি কোথায়?আজকে তাঁর বাড়ির লোকের যদি কিছু হতো তিনি চুপ করে বসে থাকতে পারতেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান ।
শুধুই তৃণমূল সুপ্রিমো কে আক্রমণ করে ক্ষান্ত হননি আব্দুল মান্নান। এই দিন রাজ্যের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কয়েকদিন আগের করা আইন শৃঙ্খলা নিয়ে মন্তব্যকে হাতিয়ার করে তাঁকে আক্রমণ করেন আব্দুল মান্নান। তিনি বলেন রাজ্যের মন্ত্রী বলছে এধরনের ঘটনা না হলে পুলিশের চাকরি থাকবে কি করে।বিস্মিত কংগ্রেস নেতার প্রশ্ন এইসব সুশাসন তিনি আনতে চাইছেন রাজ্যে !


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?