Home » দোষীরা ছাড়া পাবে না, বৃহস্পতিবার রামপুরহাটে যাওয়ার আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দোষীরা ছাড়া পাবে না, বৃহস্পতিবার রামপুরহাটে যাওয়ার আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:  রামপুরহাটের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তাই পরিস্থিতি সামাল দিতে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে রামপুরহাটের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর অভিযোগ, সরকারকে বদনাম করতে এই ধরনের কাজ করা হচ্ছে। পাশাপাশি তিনি বৃহস্পতিবার রামপুরহাটে যাবেন বলে জানিয়ে দেন।

প্রসঙ্গত, রামপুরহাটের বগটুইয়ে উপপ্রধান খুনের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িতে। রাতের অন্ধকারে আগুনে পুড়ে মৃত্যু হয় ৮জনের। ওই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর চলছে।যা নিয়ে এদিন প্রথম মুখখুলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান থেকে রামপুরহাট প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তোপ দাগলেন সংবাদ মাধ্যম ও বিরোধীদের। তাঁর কথায়, “কন্যাশ্রী, রূপশ্রীর সুবিধা পাচ্ছে মানুষ। সেটা কেউ দেখায় না। কিন্তু কোথাও একটা ঘটনা ঘটল, সারাদিন সবাই মৃতদেহ দেখাচ্ছে। সরকার আমাদের, আমরা কখনওই চাইব না যে খুন হোক।”

বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণের পাশাপাশি যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বলেও তিনি বর্ণনা করেন।মুখ্যমন্ত্রী বলেন, সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না।“রামপুরহাটে। কিন্তু গতকাল এই ঘটনা ঘটার পর আমি কম করে ৫০ বার ফোন করেছি। সঙ্গে সঙ্গে ওসিকে সরিয়ে দিয়েছি। এসডিপিও-কেও সরানো হয়েছে। সিট গঠন করেছি। ডিজি নিজে আছেন। ফিরহাদ হাকিম রয়েছে। আগামিকাল নিজে যাব রামপুরহাটে।” অভিযুক্তদের কেউ ছাড়া পাবে না।

পাশাপাশি বিজেপি বিধায়কেদের প্রতিনিধি দল রামপুরহাট যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আজ একদল রামপুরহাটে যাচ্ছে ল্যাংচা খেতে খেতে। তাই আজ আমি যাব না। কারণ পায়ে পা লাগিয়ে ঝামেলা করব না আমি। তাই ঠিক করেছি কাল যাব।” এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঘটনার পর্যাপ্ত তদন্ত হবে। অভিযুক্তরা শাস্তি পাবেই।

 

About Post Author