সময় কলকাতা ডেস্ক: রেজিস্ট্রেশন ফি কমানো, শূন্যপদে নিয়োগসহ বেশ কয়েকদফা দাবিতে শুক্রবার স্বাস্থ্যভবনে বিক্ষোভে সামিল হল ফার্মাসিস্টরা। এদিন জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের ব্যনারে প্ল্যাকার্ড হাতে কয়েকশ ফার্মাসিস্ট স্বাস্থ্য ভবনের উদ্যেশ্যে রওনা দেন। প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি পূরণের জন্য স্লোগান দিতে থাকেন ফার্মাসিস্টরা। ফার্মাসিস্টদের দাবি, রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে।যা আগে ১৫০ টাকা প্রতিবছর ছিল ,এখন তা ১৪০০ টাকা করা হয়েছে। অবিলম্বে এই ফি কমানোর দাবি তুলছেন ফার্মাসিস্টরা।

এদিনের স্বাস্থ্য ভবন অভিযান থেকে ফার্মাসিস্টরা অবিলম্বে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আওতায় থাকা শূন্যপদগুলিতে নিয়োগের দাবি তোলেন। পাশাপাশি সরকারি কলেজ ও পলিটেকনিক কলেজগুলিতে শিক্ষকদের শূন্যপদ পূরণের দাবিতে আওয়াজ তোলেন ফার্মাসিস্টরা।জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্য পদ রয়েছে। কিন্তু শূন্য পদগুলিতে কোন নিয়োগ হচ্ছে না ফার্মাসিস্ট দের। পাশাপাশি কলেজগুলিতেও শিক্ষক নিয়োগ না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলকারীরা।

ফার্মাসিস্ট নিয়োগের একাধিক নিয়ম পরিবর্তন করে এক নিয়ম চালুর দাবিতে বিক্ষোভ আন্দোলন থেকে স্লোগান তোলেন আন্দোলনকারী ফার্মাসিস্টরা।পাশাপাশি তাঁরা স্বাস্থ্য ভবনে গিয়ে,স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নিজেদের দাবিপত্র তুলে দেন।স্বাস্থ্য দপ্তর অবিলম্বে তাঁদের দাবিগুলি না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সম্পাদক,জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন সদস্যদের।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে