সময় কলকাতা ডেস্ক: রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বগটুইয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা। একই দাবি তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলিও। শুক্রবার কার্যত সেই আবেদনে শীলমোহর দিল কলকাতা হাইকোর্ট।আদালতের রায়ে কিছুটা অখুশি শাসক দল তৃণমূল। যদিও সিবিআইকে তদন্তে সমস্তরকম সাহাজ্য করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, রামপুরহাটের ঘটনা দুঃখজনক। তবে তদন্তে যা যা করণীয় রাজ্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ২১ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এরপরেও কোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।

তদন্তে সহযোগীরার কথা বললেও সিবিআইয়ের তদন্ত নিয়ে বিগত দিনে রাজ্যে রবীন্দ্রনাথের নোবেল চুরি, সিঙ্গুরে তাপসী মালিক খুন, নন্দীগ্রামে গণহত্যা বেশ কয়েকটি মানলার কথা উল্লেখ করেন কুনাল ঘোষ। তিনি বলেন, বহু মামলার দায়িত্ব পেয়েছে সিবিআই। কিন্তু সিবিআই ন্যায় বিচার দিতে দিতে পারেনি বলে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

তৃণমূল মুখপাত্রের অভিযোগ, রাজ্যলরকার রামপুরহাটের ঘটনায় সব ব্যবস্থা নিয়েছে। তারপরেও সিবিআইকে তদন্তভার দেওয়া হচ্ছে।দিল্লির দাঙ্গা, হাথরাস, উন্নাও আসামের হত্যায় কেন সিবিআই তদন্ত করা হয়নি। তা নিয়ে প্রশ্ন তোলেন কুনাল ঘোষ।তাঁর দাবি, শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপির বিক্রি হয়ে গেছে।রাজ্যপাল, বিজেপি নেতারা আগেই বলেছিল কিভাবে হবে তা দেখতে পাবেন আমাদের জানা ছিল কি করছে ওরা, কি হতে চলেছে।কুনালবাবু বলেন, তৃণমূলের দাবি ন্যায়বিচার ও সঠিক তদন্ত করুক সিবিআই। যদি ন্যায় বিচার না হয় , যদি বিজেপিকে বাঁচানোর চেষ্টা হয়। যদি বৃহত্তর ষড়যন্ত্র আড়াল করা হয় । যদি বিজেপির কথায় ঘটনার তদন্তের পরিধি থেকে বেরিয়ে আসে হিংসার রাজনীতি চেষ্টা করা হয়েছে। তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হবে আন্দোলন হবে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের