সময় কলকাতা ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’। বহু তর্ক-বিতর্ক সমালোচনার পর রেকর্ডে নাম লিখিয়েছে এই ছবি। গোটা বিশ্ব জুড়ে ছবিটি যে পরিমাণ ব্যবসা করেছে তা সত্যিই অবাক করার মত। জানা গিয়েছে, ছবিটি বিনামূল্যে দেখার জন্য ব্যবস্থা করেছেন অনেকেই। এক অটোচালক বিনামূল্যে নিজের অটোয় প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই ছবি দেখার জন্য। ছবি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা যথেষ্ট। মধ্যপ্রদেশের এক মহিলা তিনি যা করেন তা শুনে চমকে উঠবেন আপনিও।
জানা গিয়েছে, নিজের শরীরের রক্ত দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পোস্টার এঁকেছেন তিনি। পোস্টারে দেখা গিয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী সহ ছবির মুখ্য চরিত্রগুলি সকলেই। পোস্টারটি এঁকেছেন মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা মঞ্জু সোনি নামে এক মহিলা। এই সম্পূর্ণ পোস্টারটি আঁকার জন্য ১০ মিলিলিটার রক্ত লেগেছে। এই পোস্টারটির ছবি নিজে শেয়ার করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
প্রসঙ্গত, ২০০ র মাইলফলক ছুঁয়ে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস। এই ছবি মুক্তির পর দশম দিনে ২৬.২০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির সাফল্য রীতিমতো মানুষকে অবাক করে দিচ্ছে। কাশ্মীর ফাইলস কে টেক্কা দেওয়ার মতো ছবি চললেও অন্যান্য ছবি কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে দ্য কাশ্মীর ফাইলস।
১০ মিলিলিটার রক্ত দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পোস্টার,দশ দিনে ব্যবসা ২৬.২০ কোটি টাকার


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র