সময় কলকাতা ডেস্কঃ আজ বিশ্ব নাট্য দিবস। নাটকের উন্নয়ন সাধন এবং সকল নাট্যকর্মীদের মধ্যে ঐক্য স্থাপন, সম্প্রীতি ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আজ পালন করা হচ্ছে বিশ্ব নাট্য দিবস। আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি উদযাপন করে চলেছে। আজ সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও সাড়ম্বরে পালিত হল বিশ্ব নাট্য দিবস।

পশ্চিমবঙ্গে নাটকের শহর নামে পরিচিত আত্রাই নদীর ধারের ছোট্ট শহর বালুরঘাট। আর বিশ্ব নাট্য দিবস নিয়ে নাটকের শহরের বাড়তি উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য। বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট অভিযাত্রী ক্লাবে বালুরঘাট নাট্যকর্মীর সদস্যরা মুখোশ তৈরি ও মেকআপের কর্মশালার আয়োজন করে। নাটকের প্রধান যে দুটি জিনিস প্রয়োজন তা হলো প্রপস ও মেকআপ। আর প্রপসের মধ্যে অন্যতম হলো মুখোশ। বালুরঘাটের নব প্রজন্মের নাট্যকর্মীদের প্রপস তৈরি শেখানোর উদ্দেশে বালুরঘাট নাট্যকর্মীরা এই কর্মশালার আয়োজন করে।
পাশাপাশি বালুরঘাট নাট্যকর্মীরা নব প্রজন্মের শিল্পীদের মেকআপ কিভাবে করতে তা নিয়ে ধারনা দেওয়ার চেষ্টা করেন। বালুরঘাট নাট্যকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?