সময় কলকাতা ডেস্ক : অবৈধ কয়লা বোঝাই ৬টি ডাম্পার আটক করল পুলিশ । রবিবার সালানপুর থানার পাহাড়গোড়া গ্রামের বাসিন্দারা ডাম্পার গুলিকে আটক করে । ঘটনার পেছনে স্থানীয় পুলিশ প্রশাসন ও ই সি এলের এক শ্রেণির নিরাপত্তা রক্ষীদের যোগ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ডাম্পার গুলিকে আটক করা হলেও খালাসী ও চালকরা পলাতক।

রবিবার ইটাপাড়া খনি থেকে কয়লা বোঝাই করে পাহাড় গোড়া গ্রামের দিকে আসছিল ডাম্পার গুলি । গাড়িগুলি আসতেই সেগুলিকে আটক করেন বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । ঘটনাস্থলে হাজির হন কয়লা খনির দায়িত্বে থাকা বিশেষ আধিকারিক মিঠুন চট্টোপাধ্যায় । এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন সিআইএস এফের অন্যান্য আধিকারিকেরা । প্রকাশ্য দিবালোকে ইসিএল ম্যানেজমেন্ট ও প্রশাসনের এক শ্রেণির অসৎ আধিকারিকদের সহায়তায় এই কয়লা পাচার চক্র চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ঘটনাস্থল থেকে ডাম্পারগুলিকে উদ্ধার করে সালানপুর থানায় পুলিশ। তবে চালক ও খালাসী পলাতক। ডাম্পার গুলির বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ পুলিশের ।এদিনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের নাকের ডগা থেকে কিভাবে রমরমিয়ে কয়লা পাচার চলছে। ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে খনির দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে।পাশাপাশি অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের