Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৮ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯৪১– আজকের দিনে সুভাষচন্দ্র বসু গোপন সাবমেরিন যাত্রা শেষে বার্লিন পৌঁছান।
১৯৪২-রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন আজকের দিনে।
২০০১-আজকের দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো প্রোটোকল থেকে মার্কিন সমর্থন প্রত্যাহার করে নেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৯-আজকের দিনে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি শিল্পী সন্তোষ সেনগুপ্ত জন্মান।
১৯৪৯- খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ভ্যালিয়ান্টের জন্মদিন আজ।
১৯২৭-নারীবাদী ও শিক্ষাবিদ বীণা মজুমদার এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪১-ইংরাজী ভাষার সাহিত্যিক ভার্জিনিয়া উলফের প্রয়াণ দিবস আজ।
১৯৬৯- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতিডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার এদিন প্রয়াত হন।

About Post Author