সানি রায়, সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : অন্য রকম উৎসব, স্বতন্ত্র ধারার ঈদ। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, নিজের অন্তরের কলুষিত রূপকে পশুসম, মনুষ্যত্বকে বলি দেওয়া অর্থাৎ কুরবানী করা ই হল প্রকৃত কুরবানীর অর্থ।তাই কুরবানীকে অন্যভাবে, অনন্যভাবে পালন করা যে যায় তার সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চল।
সম্প্রীতি, ভাতৃত্ব, সৌহার্দ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেক কেটে ঈদ পালন করলেন, জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চলের,মজিদ আলম ও তার পরিবার।আশেপাশের বেশ কয়েকটি পরিবার থেকে হিন্দু মুসলিমসহ সকলেই শামিল হয়েছিলেন এই খুশির ঈদে।জীবনের এই প্রথমবার, বাড়ির বড় ছেলে মজিদ আলম এর উদ্যোগে চার ছেলে বৌমা নাতি নাতনী ও প্রতিবেশী দের নিয়ে কোনরকম পশু হত্যা কিংবা রক্তপাত ছাড়াই ঈদ পালনের খুশি ব্যক্ত করেছেন তার বাবা বসিরুদ্দিন মহম্মদ।।


More Stories
ট্রেন্ডিং ছবি! টাইম মেশিনে চেপে গন্তব্য আটের দশকে
সাহেবগঞ্জের জাগ্রত ছিন্নমস্তার মন্দিরে জাগরণে ভক্তরা
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর