Home » বগটুই হত্যা কাণ্ড নিয়ে তুলকালাম বিধানসভা, নাক ফাটল বিধায়কের, ভর্তি হাসপাতালে

বগটুই হত্যা কাণ্ড নিয়ে তুলকালাম বিধানসভা, নাক ফাটল বিধায়কের, ভর্তি হাসপাতালে

সময় কলকাতা ডেস্কঃ  রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের ঢেউ আছড়ে পড়ল বিধানসভাতেও। আজ বিধানসভা অধিবেশনের শুরুতেই বগটুইয়ে ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিধান সভা কক্ষ। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়, বিক্ষোভের পারদ আরও চড়ে যায়। সেই সময়  ওয়েলে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে। চলে ধাক্কাধাক্কি। যা মারামারির পর্যায়ে চলে যায়। এতেই শেষ নয়, রক্ত পর্যন্ত ঝরে। ঘটনায় যথারীতি তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। বিধানসভার ভেতরে মারামারির ঘটনায় অভিযোগ শুভেন্দু অধিকারী চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে নাকের মধ্যে ২ টি ঘুসি মারে। তাতে তাঁর নাকে আঘাতের ফলে রক্তপাত শুরু হয়ে যায়।তাকে  বিধানসভার অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, এমার্জেন্সি বিভাগে। অক্সিজেন লেভেল ইতিমধ্যে ৯৩ রয়েছে।শ্বাসকষ্টও রয়েছে।

পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে  অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এদিকে  তৃণমূল ও  বিজেপির জনপ্রতিনিধিদের হাতাহাতিতে পদ্ম শিবিরের ১০ জন বিধায়ক আহত হয়েছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। তিনি আরও অভিযোগ করেন বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয়। চশমা ভেঙে যায় এক বিধায়কের।  পাশাপাশি অসিত মজুমদারকে জিজ্ঞাসা করলে উনি বলেন শুভেন্দু মেরেছে তাঁকে। আপাতত অসিত মজুমদারকে এমার্জেন্সি বিভাগ থেকে উডর্বান ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।

 

 

 

এরপরই বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত. দীপক বর্মন ও শংকর ঘোষ- পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনে তৃণমূল। সেই প্রস্তাবে সায় দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৫ বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন।এদিকে আজ সোমবারই বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল।

 

 

About Post Author