সময় কলকাতা ডেস্কঃ “উনি গোয়া গেছেন চাটার্ড ফ্লাইটে,অখিলেশের প্রচারে গেছেন চাটার্ড ফ্লাইটে।আর বিজেপি নেতারা গাড়িতে ৭-৮ ঘণ্টা ধুলো খেতে খেতে গেছেন।গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে,মমতা ব্যানার্জীর দেখা সাধারণ মানুষ পাবেনা, ওনার কাছে পৌঁছতে গেলে আকাশ পথে মানে স্বর্গে পৌঁছে যেতে হবে।”রবিবার পূর্ব মেদিনীপুরের একটি সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্য তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ।তিনি জানান,গণতন্ত্র বিপন্ন এই কথাটি এ রাজ্যে না বলে যে সমস্ত স্থানে ভারতীয় জনতা পার্টির শাসন রয়েছে সেই সমস্ত জায়গায় এই কথাটা প্রযোজ্য।পাশাপাশি তিনি বলেন,‘শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাই জন্য তাকে কিছু না কিছু বক্তব্য রাখতেই হবে।উনি যা ভাবেন তার প্রতিচ্ছবি বাংলার মানুষ ব্যালটবক্সে জবাব দিয়েছে।
প্রসঙ্গত,রবিবার নন্দীগ্রামে রামপুরহাটের গণহত্যার প্রতিবাদে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ভোট পরবর্তী হিংসা থেকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বলেই তাঁর দাবি। পাশাপাশি তিনি জানান,গণতন্ত্র বিলুপ্ত হতে চলেছে যার কারণে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জী সম্পূর্ণ রূপে ব্যর্থ। আর তারই প্রতিবাদে এদিন ভগবানপুরের একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সায়নী ঘোষ শুভেন্দুর বক্তব্যের পাল্টা উত্তর দেন।
শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের পাল্টা সায়নী, জবাবে কি বললেন ?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?