অরূপ ভট্টাচার্য, সময় কলকাতা: পয়লা এপ্রিলের পর যে কোনও দিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা ঢুকতে পারে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১২.৫৩ কোটি উপভোক্তা তাঁদের ১১ তম কিস্তির টাকা পেতে চলেছেন। এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের ই-কেওয়াইসি আপডেট করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিল সরকার।

কিন্তু নানা সমস্যার কারণে দেশের বহু কৃষক তএখনও পর্যন্ত তাঁদের ই- কেওযাইসি সাবমিট করতে পারেন নি। তাই কৃষকরা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হন সেজন্য ই-কেওয়াইসি আপডেট করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ২২ মে পর্যন্ত ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন কৃষকরা।

কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) ই-কেওয়াইসি করতে হবে?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে ‘eKYC’-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা