সময় কলকাতা ডেস্কঃ দোকান কে কিনবে এই বিবাদকে ঘিরে রাতের অন্ধকারে চলল গুলি, আগুন ধরিয়ে দেওয়া হল দোকানে। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর। অভিযোগের তির এক জমি মাফিয়ার বিরুদ্ধে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি জালালখালি এলাকার ঘটনা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা লিজা খান তাঁর একটি দোকান বিক্রি করার কথা বলে হাঁসখালি থানার হেমাতপুরের বাসিন্দা রাজকুমার ঘোষের সঙ্গে। ওই দোকানের ক্রেতা রাজ কুমার ঘোষকে এলাকাবাসী জমি মাফিয়া বলেই চেনে। দোকান বিক্রির জন্য তিনি অগ্রিমও নেন।নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও রাজ কুমার ঘোষ চুক্তি মত বাকি টাকা দেননি বলে দাবি লিজা খানের। দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর লিজা খান তাঁর দোকানটি অন্য কাউকে বিক্রি করার চেষ্টা শুরু করে।

লিজা খানের দাবি, তাঁর দোকান বিক্রির চেষ্টার কথা জানতে পারে রাজ কুমার ঘোষ।লিজা খানের অভিযোগ সেই কথা শুনে রাজ কুমার ঘোষ তাঁর বাড়ির সামনে তিন রাউন্ড গুলি চালিয়ে ছিল।সেই ঘটনা তিনি পুলিশের কাছে অভিযোগ দায়েরও করে ছিলেন।তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই সময় অভিযুক্তকে গ্রেফতার করে। আদালতে হাজিরও করায়।সেই মামলায় আদালত রাজ কুমার ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতেরও নির্দেশ দেয়। পরে জামিনে মুক্তি পায় রাজ কুমার ঘোষ।ইতিমধ্যে লিজা খান তাঁর দোকান এলাকার আর এক বাসিন্দা ও ব্যবসাদার সিদ্ধার্থ ঘোষ এর কাছে বিক্রি করার প্রক্রিয়া শুরু করেন। সেই খবর জামিনে মুক্ত রাজ কুমার ঘোষের কাছে পৌছায়।

লিজা খানের অভিযোগ, বুধবার রাতে সিদ্ধার্থ ঘোষের দোকানে আগুন লাগিয়ে দেয় দুস্কৃতীোরা।একই সঙ্গে মানুষকে ভয় দেখাতে গুলিও চালায় বলে অভিযোগ।লিজা খানের অভিযোগ তাঁর দোকান যেহেতু কেনার আগ্রহ দেখিয়ে ছিল সিদ্ধার্থ ঘোষ সেই কারনেই রাজ কুমার ঘোষ দলবল নিয়ে এসে এলাকায় তান্ডব চালায়।সেই ঘটনার তদন্তে এলাকায় যায় পুলিশ।ক্ষুব্ধ এলাকাবাসি জালালখালি বাজার মোড়ে বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়ক অবরোধ করে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতার এর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। অভিযুক্ত রাজকুমার ঘোষ পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কি কারনে এমন ঘটনা সেটারও তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!