Home » বালুরঘাটে তৃণমূল নেতা খুনে দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

বালুরঘাটে তৃণমূল নেতা খুনে দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

সময় কলকাতা ডেস্ক : বালুরঘাটের তৃণমূল নেতা খুনে আসামি প্রসেনজিৎ মন্ডল ও পরেশ বর্মন কে যাবজ্জীবন সাজা দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৭ সালে ৮ জানুয়ারি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা তৃণমূলের সাধারন সম্পাদক প্রতুল বর্মনের দেহ উদ্ধার হয় স্থানীয় মাঝিগ্রাম এলাকা থেকে। ঘটনায় প্রসেনজিৎ মন্ডল ও পরেন বর্মনকে গ্রেফতার করে পু্লিশ। বৃহস্পতিবার ধৃতদের যাবজ্জীবন কারাদন্ড সহ ১০ হাজার টাকা জরিমানার ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালে জানুয়ারি মাসে। ৭ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চার বাসিন্দা প্রতুল বর্মন। জানা গেছে দীর্ঘদিন তিনি ওই অঞ্চলেরই তৃণমূলের সাধারন সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। ৮ জানুয়ারি নিখোঁজ প্রতুল বর্মনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝিগ্রাম এলাকা থেকে। অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়।তদন্ত নেমে প্রসেনজিৎ মন্ডল ও পরেশ বর্মনকে গ্রেফতার করে পুলিশ।জানা যায় মৃতকে যাতে চেনা না যায় তাই তার মুখ থেতলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। অবশেষে আদালতের সাজা ঘোষনায় খুশি মৃতের পরিবারের সদস্যরা।
তৃণমূল ব্লক সভাপতি অরূপ সরকার জানান বিচার ব্যবস্খার প্রতি আমাদের আস্থা ছিল । আমরা জানতাম প্রকৃত দোষী একদিন শাস্তি পাবে।আদালতের এই রায়ে আমরা সকলে খুশি

About Post Author