Home » প্রধানমন্ত্রীর পর ধর্মীয় মেলায় রাজ্যপাল,রাজনৈতিক বিতর্কে কি নতুন ইন্ধন যোগাবে ?

প্রধানমন্ত্রীর পর ধর্মীয় মেলায় রাজ্যপাল,রাজনৈতিক বিতর্কে কি নতুন ইন্ধন যোগাবে ?

সময় কলকাতা ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতি। দুবছর পর বারুনি মেলা। মতুয়াদের সেই মেলায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানানোর পর এবার আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মূলত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার বিকালে রাজ্যপাল আসছেন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। এই কথা জানিয়েছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি বলেন, দেশের ৭৫ বছর স্বাধীনতায় এই বারই প্রথম দেশের প্রধানমন্ত্রী মতুয়াদের বারুনি মেলায় ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন। তারপর রাজ্যপাল আসছেন মতুয়াদের মেলাতেও। এ বছরটা সত্যিই মতুয়াদের কাছে গর্বের,  বলে দাবি করেন গাইঘাটার বিজেপি বিধায়ক। বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুযোগ পেলেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকার সমালোচনা করে থাকেন। তার মাঝেই রাজ্যে অন্যতম বড় মেলা মতুয়া মেলায় স্বয়ং রাজ্যপাল আসছেন। তাঁর এই উপস্থিতিকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। তাঁর বক্তব্য, দল রাজ্যপালের সমালোচনা করেলেও ঠাকুরনগরে রাজ্যপাল ধর্মীয় অনুষ্ঠানে আসছেন।

ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর পর রাজ্যপালের সশরীরে ঠাকুর বাড়িতে আসা রাজনৈতিক বিতর্ককে নতুন ইন্ধন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author