সময় কলকাতা ডেস্ক: আজ পয়লা এপ্রিল। এই দিনটি এপ্রিল ফুল নামেই পরিচিত। এপ্রিল মাসের ১ তারিখ এলেই রীতিমতো বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজনদেরকে বোকা বানানো হয়। কেউ মজার ছলে আবার অনেকে একটু রেগেও যান এই বিষয়টিতে। এই মজার দিনটির সাথে জুড়ে রয়েছে বেশ মজার কয়েকটি ইতিহাস।

এপ্রিল ফুল দিবস মূলত বোকা দিবস নামে পরিচিত। এপ্রিল ফুল দিবস হল এপ্রিলের প্রথম দিন যা বেশিরভাগ দেশে ১লা এপ্রিল পালিত হয়। এই দিনে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা একে অপরের সাথে ঠাট্টা করেন এবং তাদের বোকা বানান।এই দিনটি কয়েক শতাব্দী ধরে পালিত হয়ে আসছে, কিন্তু আসলে কখন শুরু হয়েছিল তা কেউ জানে না। ধারণা করা হয়, ১৩৮১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ১লা এপ্রিল দিবসটি শুরু হয়, যার পেছনে দুটি মজার গল্প রয়েছে। এপ্রিল ফুল দিবস উদযাপনের সবচেয়ে বড় কারণ হল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বোহেমিয়ার রানী অ্যানি। যাঁরা ১৩৮১ সালে ৩২ শে মার্চ বিয়ের ঘোষণা দিয়েছিলেন। বিয়ের খবরে জনমনে চরম আনন্দের পরিবেশ ছিল। কিন্তু ৩২ শে মার্চ ক্যালেন্ডারের তারিখ নয়। রাজা-রানী তাঁদের বিয়ের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বোকা বানিয়েছিলেন, তখন থেকেই এই দিনটি পালন শুরু হয়। ৩২ শে মার্চ যেহেতু একটি দিন নয়, তাই ১লা এপ্রিল ‘এপ্রিল ফুল দিবস’ হিসাবে পালন করা হয়।

এপ্রিল ফুলের সাঙ্গে সম্পর্কিত আরেকটি গল্প, ফ্রান্সে বহুদিন আগে, পোপ চার্লস পুরানো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন রোমান ক্যালেন্ডার শুরু করেছিলেন। এরপরও কিছু লোক পুরনো তারিখে নতুন বছর উদযাপন করে। যারা পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর উদযাপন করতে যাচ্ছিলেন, তাদের বলা হত এপ্রিল ফুল। যদিও ঠাট্টা করার অন্য কোন জায়গা নেই, যখন ইচ্ছা করা যেতেই পারে তবে এই দিনে যে কৌতুক করার মজাটাই আলাদা।


More Stories
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়