Home » স্বাস্থ্যসাথীর কার্ড তৈরিতে অব্যবস্থা, বিক্ষোভ বাসিন্দাদের

স্বাস্থ্যসাথীর কার্ড তৈরিতে অব্যবস্থা, বিক্ষোভ বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্ক: ছুটির দিনে গ্রাম পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যসাথীর কার্ড করা নিয়ে হুলুস্থুল কাণ্ড,ফটো তোলা নিয়ে অব্যবস্থার ছবি। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।দুরামারির ভ্যাকসিন কাণ্ডের পদপিষ্টের ঘটনা থেকে যে এখনো পর্যন্ত শিক্ষা নেয়নি প্রশাসন রবিবারের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা থেকেই পরিষ্কার।পঞ্চায়েত অফিসের ভিতরে স্বাস্থ্য সাথীর কার্ড তৈরির জন্য ডাকা হয় বাসিন্দাদের।আর এই কার্ড তৈরিকে ঘিরেই হুলুস্থুল কাণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে।

করোনার বিধিনিষেধ উঠে গেলেও এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। ভিড়ের ঠেলায় বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা উপরে উঠতে না পেরে নিচেই বসে রয়েছেন।তারই মাঝে মাস্ক ছাড়া মানুষের ভিড়ে গাদাগাদি করে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। গণ্ডগোলের খবর পেয়ে বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

স্বাস্থ্যসাথীর কার্ড করতে আসা তেলি পাড়ার বাসিন্দা,ধন প্রসাদ রায়  বলেন,  ছবি তোলার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছিলাম, এক সাঙ্গে অনেক প্রচুর মানুষ ভিড় করেছে । এমন ভাবে পঞ্চায়েত অফিসের উপরতলায় ব্যবস্থা করা হয়েছে যেখানে বয়স্কদের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। লাইনে দাঁড়াতে গিয়ে একে অপরকে ধাক্কাধাক্কি করে দাঁড়াতে হচ্ছে।

সবিতা মজুমদার নামে আর এক বাসিন্দা বলেন, আমি দোতলায় উঠতে পারছিনা নিচেই বসে রয়েছি। অপরিকল্পিতভাবে ব্যবস্থা করায় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের মত বয়স্ক বৃদ্ধ এবং সদ্যজাত শিশুদের নিয়ে আসা মায়েদের। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদ ওরাও- এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

About Post Author