সময় কলকাতা ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণ নথি লোপাটের চেষ্টার অভিযোগে আটক এক অশিক্ষক কর্মচারী।
জানা গিয়েছে, প্রধান শিক্ষকের নির্দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণনথি স্কুল থেকে সরানোর চেষ্টা পরে এক কর্মচারী। সেই সময় গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ে যান প্রীতম প্রধান নামে ওই ব্যক্তি। খবর পেয়ে তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এরপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রী নিজেই মারাত্মক অভিযোগ আনেন।

উল্লেখ্য, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপ দাস। শারীরিক অসুস্থতা দেখিয়ে বহুদিন ধরে স্কুলে আসছিলেন না তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তিনি স্কুলে আসা শুরু করেছেন। অভিযোগ, উশশ্রী প্রকল্পে শিক্ষকদের বদলির জন্য কয়েক লক্ষ টাকা চাইছেন ওই প্রধান শিক্ষক। আরও অভিযোগ, স্কুলের বহু গুরুত্বপূর্ণ নথি এবং পয়সা লোপাট করেছেন তিনি।

আজ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের অশিক্ষক কর্মীর মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। আইনত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি, পরীক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে দিকে নজর দিতে স্কুল চত্বরে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান