সময় কলকাতা ডেস্কঃ জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে ইকোরিক্সার মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার জন সহ ইকোরিক্সার চালক। বর্ধমান থানার অন্তর্গত ঝিংকুটি গ্রামের ঘটনা। আকস্মিক এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের দায়ে প্রতিদিনের ন্যায় সোমবারও কাকভরে ইকোরিক্সা করে হলদি খড়ি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় দেওয়ান দীঘি থানার অন্তর্গত পালিতপুর গ্রামের একই পরিবারের চারজন সদস্য। সেসময় আচমকাই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইকোরিক্সাটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের চারজন সদস্যসহ ইকোরিক্সা চালকের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। নিত্যযাত্রীদের অভিযোগ, ব্যস্ততম এই সড়কে প্রায়শই বড়সড় দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, এদিন এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে তালিত রেলগেট। তীব্র যানজটের কারণে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। ট্রাফিক পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর