সময় কলকাতা ডেস্কঃ রুশ-ইউক্রেন যুদ্ধের আজ দেড় মাস অতিক্রান্ত। ইউক্রেনের চতুর্দিকে শুধু ধ্বংসের লীলা। যে দিকেই তাকান যাক শুধু ভস্মীভূত বাড়ি আর কালো ধোঁয়া। তারই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেন বাসীর ঘৃণার প্রতিছবি ফুটে উঠছে পরতে পরতে। কিন্তু রাশিয়ায় যে অন্য চিত্র ফুটে উঠছে ! একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে, পুতিন নাকি ভয় পেয়ে একটি ডামি ব্যবহার করছে। ওই সংবাদ সংস্থা জানাচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট গুপ্তহত্যার ভয় পেতে পারেন। ইউক্রেন জয় করতে ব্যর্থতার কারণে তিনি ৮ জেনারেলকে বরখাস্ত করেননি। ঐ জেনারেলরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিল যে রাশিয়া এখনও পর্যন্ত ইউক্রেনে তাদের ১৫,০০০ সৈন্যকে হারিয়েছে। এমনকি যুদ্ধে অনীহা প্রকাশ পাচ্ছে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর মধ্যে তাই কিছু বাহিনী প্রত্যাহারও করা হয়েছে, এবং যুদ্ধ করতে নতুন ইউনিট পাঠানো হয়েছে।
তবে রাশিয়ান সেনাবাহিনীর ঊর্ধতন আধিকারিকদের মধ্যে পুতিনের প্রতি অপছন্দ বাড়ছে। গুপ্তহত্যার ভয়ে ক্রেমলিনে অবস্থানকারী ডামি ব্যবহার করছেন পুতিন। সেই সব ডামিরা নির্দিষ্ট ট্রেনিং পেয়েছে। যেমন পুতিনের মত হাঁটার, এবং পুতিন যেমন করে কথা বলে এবং প্রতিক্রিয়া দেয় ঠিক তেমনই।

এদিকে রুশ বাহিনী ইউক্রেন ছাড়তে শুরু করলেও এখনও ইউক্রেন বাসিকে রুশ সেনাদের হাতে হত্যা ও নির্মম অত্যাচারের শিক্বার হতে হচ্ছে। এই অবস্থায় রাষ্ট্রসঙ্ঘে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি সুর চড়ালেন। কড়া ভাষায় তিনি বললেন, “হয় এখনই কোনও পদক্ষেপ গ্রহণ করুক, নাহলে রাষ্ট্রসঙ্ঘটাই তুলে দিন।” রাষ্ট্রসঙ্ঘের ১৫ সদস্যের পরিষদের কাছে জ়েলেনস্কি জানান, রাশিয়া যে ভাবে তার দেশে ধ্বংস লীলা চালিয়েছে তা ইসলামিক স্টেটস গ্রুপের সন্ত্রাসবাদী আচরণের থেকে কম কিছু নয়। তিনি দাবি করেন ইউক্রেনে হত্যালীলা চালানোর জন্য রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিস্কার করা হোক।এই ধরনের পদক্ষেপ করতে পারলে রাশিয়া নিজেদের হিংস্রতা, বর্বরতা, যুদ্ধের গৃহীত সিদ্ধান্তকে আটকাতে পারবে বলেও যুক্তি দেন তিনি।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে