Home » ১৯ দিন বন্ধ থাকছে মা উড়ালপুল

১৯ দিন বন্ধ থাকছে মা উড়ালপুল

সময় কলকাতা ডেস্ক : ১৯ দিনের জন্য বন্ধ থাকছে মা উড়ালপুলের একটি অংশ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ও উড়ালপুলের একটি অংশের স্বাস্থ্য পরীক্ষা সহ রং করার জন্যই সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।আগামী সোমবার থেকে টানা ১৯ দিন রাত সাড়ে ১১ টা থেকে প্রতিদিনই সকাল ৬টা পর্যন্ত মা ফ্লাইওভারে বন্ধ থাকবে যানচলাচল।উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য যানচলাচল নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

শহরের যানজট এড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য মা উড়ালপুলকে ব্যবহার করেন যাত্রীরা। সম্প্রতি বেঙ্গল বিজনেস সামিট আয়োজিত হতে চলেছে কলকাতায়। সামিটে আগত অতিথিদের কাছে কলকাতাকে নতুন ভাবে তুলে ধরতে চাইছে সরকার। সেই কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ই এম বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের মতন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এই মা ফ্লাইওভারের সঙ্গে যুক্ত। ফলে কিছু দিন যে যাত্রী ভোগান্তি পোহাতে হবে কলকাতাবাসী তা এক প্রকার মেনে নিচ্ছেন।

সম্প্রতি এই উড়ালপুলে ঘুড়ির সুতো গলায় আটকে বহু বাইক দুর্ঘটনার খবর সামনে এসেছে। তারপরেই যাত্রী সুরক্ষা কথা মাথায় রেখে উড়ালপুলের ৯০০ মিটার পর্যন্ত লোহার জাল লাগানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। ফের দুর্ঘটনা এড়াতেই এই রেলিং লাগানোর পরিকল্পনা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

About Post Author