Home » সাপুরজি আবাসন থেকে উদ্ধার পচাগলা দেহ

সাপুরজি আবাসন থেকে উদ্ধার পচাগলা দেহ

সময় কলকাতা ডেস্ক: নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচা গলা মৃতদেহ।আবাসনের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।  মৃতের নাম শীর্ষেন্দু দে(৪০)।তবে ওই ব্যাক্তির মৃত্যুর  কারণ  নিয়ে ধ্বন্দে রয়েছে পুলিশ।টেকনোসিটি থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের আদি বাড়ি বারাসাতের টাকি রোড এলাকায় । কাজের সূত্রে তিনি একাই ভাড়া থাকতেন ওই আবাসনে। প্রায় এক বছর ধরে তিনি ওই আবাসনে ভাড়ায় রয়েছেন ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর,এক বছর ধরে ভাড়া থাকলেও শীর্ষেন্দু দের ফ্ল্যাটের ভাড়া বাকি ছিল বেশ কয়েক মাস।  ভাড়ার জন্য ফ্লাটের মালিক বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছিলেন।কিন্তু সময় মত শীর্ষেন্দুবাবুর সঙ্গে ফ্ল্যাটের মালিকের দেখা হচ্ছিল না।অবশেষ বুধবার দুপুরে দ্বিতীয় চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরের গেটে তালা খোলা হয়ে।মূলত ফ্লাটের পচা গন্ধ পেয়ে আবসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।ফ্লাটের ভিতরে গেলে দেখা যায় ঘরের দরজা বন্ধ।  পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ ।তারাই দরজা ভাঙলে দেখতে পায় পচা গলা অবস্থায় পড়ে রয়েছে একটি দেহ।

পুলিশ জানিয়েছে, মৃত দেহ দেখে তাঁদের প্রাথমিক ধারনা বেশ কয়েক দিনে আগেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ।

About Post Author