সময় কলকাতা ডেস্ক : সেতুর উপর বড় বড় গর্ত । সেতুর বেহাল রাস্তায় চলা দায়। প্রাণ হাতে নিয়ে স্থানীয়রা যাতায়াত করছেন সেতুর উপর দিয়ে। সেই বেহাল সেতু সংস্কারের দাবি জানাচ্ছেন চাঁচল ১ নম্বর ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের মহিষামারী গ্রামের বাসিন্দারা। এই গ্রামের মধ্যে রয়েছে একটি মাত্র সেতু। নয়াটুলি, মহিষামারী, বসন্তপুর, রাজাপুর সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন এই সেতুর উপর দিয়ে । রাস্তা বেহাল হওয়ায় সমস্যায় পড়েছেন ওই গ্রামেরই বাসিন্দারা । 
অভিযোগ এলেও , রাস্তা সারানোর ব্যাপারে প্রশাসন যে উদ্যোগ নেয়নি তা স্বীকার করে নেন তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা । তিনি বলেন এই সরকার ভাওতাবাজি ছাড়া কিছুই দেয়নি। রাস্তার কি ধরনের উন্নয়ন হয়েছে এটাই তার প্রমান। বেহাল রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
সেতুর মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় বিভিন্ন গর্ত। দিনে কোনো রকমে হেঁটে পার হওয়া গেলেও রাতে সেই সেতু দিয়ে চলাচল করা কার্যত বিপজ্জনক হয়ে দাঁড়ায়। স্থানীয় পঞ্চায়েতকে এই সমস্যার কথা জানালেও তার কোনো সমাধান হয় নি এতদিন। অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ওই এলাকার বাসিন্দা মফিজউদ্দিন আলম বলেন, পাঁচ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে সেতু ও রাস্তা। রাত বিরেতে প্রাণ হাতে করে আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। বারংবার প্রশাসনকে এ ব্যাপারে অভিযোগ করলেও রাস্তা সারাইয়ের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। দ্রুত সেই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
সেতু ও রাস্তার অবস্থা যে বেহাল তা এক প্রকার স্বীকার করে নিলেন চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। দ্রুত সেই সেতু ও রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তৃণমূলের জমানায় যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে তার জলজ্যান্ত উদাহরণ এটিই, এই সরকার শুধু মানুষকে ভাওতা দেয়। বেহাল রাস্তা নিয়ে তৃণমূলকে এই ভাবে আক্রমণ সানিয়েছে্ন চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা। তবে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র।


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়