Home » বৃষ্টিতে ভিজবে কি শহর ! কি বলছে হাওয়া অফিস?

বৃষ্টিতে ভিজবে কি শহর ! কি বলছে হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্ক: তীব্র গরমে নাজেহাল মানুষ। এই গরমে অস্বস্তি থেকে মুক্তি পেতে প্রয়োজন বৃষ্টি। তবেই খানিকটা নামবে তাপমাত্রা। রেহাই পাবে রাজ্যবাসী, সেইরকমই খবর শোনাল আবহাওয়া দপ্তর।

কোথাও কোথাও তাপমাত্রা পেরিয়ে যাচ্ছে ৪০-৪২° সেলসিয়াসও। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৭° সেলসিয়াস। আগামীকালও শহর কলকাতার তাপমাত্রা থাকবে ৩৪° এবং ২৭° সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের জানিয়েছে, পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। শনিবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায় । আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।অন্যদিকে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। অধিকাংশ জেলাতেই সারাদিন ধরে দমকা হাওয়া চলবে।

কবে নামবে দক্ষিণবঙ্গে বৃষ্টি? কবে ভিজবে শহর কলকাতা? কবে রেহায় পাবে দক্ষিণ বঙ্গবাসী? এইসব প্রশ্নের উত্তর আপাতত আবহাওয়া দপ্তরের কাছে নেই। তাই তীব্র গরমে আপাতত নাজেহাল হতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে।

About Post Author