সময় কলকাতা ডেস্ক: লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। পেট্রোল ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। ফল এবং সবজি বাজারে রীতিমতো আগুন! তাই কিভাবে হেঁশেল চলবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের।
রোজই বাড়ছে পেট্রল- ডিজেল দাম। সেই কারণে পরিবহন খরচা বেড়েছে অনেকটাই। চাষির ঘর থেকে সবজি বাজারে আনার খরচ বেড়েছে। তাই দাম বেড়েছে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর। করোনার কারণে ধসে গেছে বিশ্ব অর্থনীতি। তার মধ্যেই যে পরিমাণে বাড়ছে বাজারদর তাতে কিভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ।

সেই সঙ্গে চলছে রমজান মাস। ফলের দাম আকাশছোঁয়া হওয়ায় মুশকিলে পড়েছেন তারাও। কিন্তু কী কারণে এই দাম বৃদ্ধি। জানা যাচ্ছে, এই দাম বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানির দাম বৃদ্ধি। একাধিক বাজার ঘুরে দেখা গিয়েছে বাজার করতে কার্যত হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
সবজি উৎপাদনে অন্যতম জেলা হুগলী। সেই জেলাতেই অগ্নিমূল্য সবজি ও ফলের দাম। আজ রবিবার দেখে নিন হুগলি জেলার বাজার দর,
কাঁচা সবজির দাম প্রতি কেজি
আলু ২০, পিঁয়াজ ১৫, আদা ৮০, কাঁচালঙ্কা ৭০, পটল ৬০, ঝিঙে ৫৫, ঢেঁড়স ৬০, কুমড়ো ৩০, করোলা ৫০, চিচিঙ্গে ৪০, বড়বটি ৭০ বাঁধাকপি ২০ টমাটো ১৬,ডাটা ৮০, এঁচোর ৩০, বেগুন ৮০, কুমড়ো ৩০, ক্যাপ্সীক্যাম ৫০, লাউ ৩০ পিস, ফুলকপি ৪০ পিস
ফলের বাজারে দাম প্রতি কেজি

আপেল ১৩০, নেসপাতি ২৫০, খেঁজুর ১২০, শশা ৮০, তরমুজ ৩০, পিয়ারা ৮০, আঙ্গুর ১২০, শাখআলু ৬০, ডালিম ২৩০, আম ২০০, সবেদা ২০০, কমলা লেবুর ৩০ পিস, সিঙ্গাপুরী কলা ৫ পিস
মাছ ও মাংসের বাজার দর প্রতি কেজি

খাসীর মাংস ৭৫০, মুরগীর মাংস ২৩০, কাতলা ২০০, রুই ১৬০,কাটা পোনা ১৮০, ইলিশ মাছ ১২০০, পমপ্লেট ৩৫০, বাটা ৩০০


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান