সময় কলকাতা ডেস্কঃ ভাইয়ের চোখের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু দাদার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভাই। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কান্দুরী গ্রাম এলাকার ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকাজুড়ে। মৃত যুবকের নাম আকাশ সরকার এবং আহত যুবকের নাম বিদ্যুৎ সরকার। আহত ও মৃত ওই দুই যুবক সম্পর্কে দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ভাই নিজেদের বাড়ি লালবাগ থেকে খরগ্রাম বেরিয়েছিলেন ফুলের কাজের উদ্দেশ্যে। রবিবার সকাল না হতেই কান্দুরী গ্রাম এলাকার কিছু স্থানীয় তাদের দুজনকে একটি দোকানের সামনের রাস্তায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় খরগ্রাম থানায়। খবর পেয়ে খরগ্রাম থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুলিশ এসে ওই দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় খরগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা এক ভাইকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর অপর এক ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ইতিমধ্যেই খরগ্রাম থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য আকাশ সরকারের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান