Home » চলছে দুই কেন্দ্রে উপনির্বাচন

চলছে দুই কেন্দ্রে উপনির্বাচন

সময় কলকাতা ডেস্কঃ আজ দুই কেন্দ্রেই উপনির্বাচন শুরু হয়েছে কড়া নিরাপত্তায়। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোট।এই দুই কেন্দ্রের সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছিল, ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পরে দুই কেন্দ্রে আরও ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়। ফলে মোট 138 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আজকের উপনির্বাচনে। দুই কেন্দ্রে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত রাজ্যের শাসক দল এবং বিরোধীরা।

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটির আসন ফাঁকা হয়ে যায়।এই কেন্দ্র থেকে এবার বিজেপির বিরুদ্ধেই লড়ছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় সকল ভোটারদের কাছে আবেদন জানালেন সুব্রত মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে সকাল-সকাল ভোট দেওয়ার জন্য।

আসানসোল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সকাল-সকাল ভোট দিয়েছেন।বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার বিরুদ্ধে রাজ্য পুলিশ কল্যাণপুরের বহু বুথে প্রবেশের অভিযোগ করছে,পাশাপাশি বহু ভোটকেন্দ্রে বিজেপির বুথ এজেন্টদের বিরুদ্ধে তৃণমূলের প্রবেশের অভিযোগ উঠেছে৷

সালানপুর ব্লকের বাস্কতিয়া 44 নম্বর বুথে ইভিএমে গোলযোগ দেখা দেওয়ায় ভোট দিতে গিয়ে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে ভোটাররা, গোলযোগ মেটাতে ব্যস্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা।

About Post Author