সময় কলকাতা ডেস্কঃ বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের ইঁট ছোঁড়ার ঘটনায় আহত হন অনেকেই। আহতদের সঙ্গে সোমবার দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে রাজ্য সরকারকে একহাত নেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হাওড়াতে যে ঘটনা ঘটেছে তার পরে এই রাজ্যে রামভক্তরা নিরাপদ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের তোষণকারী বলেও অভিহিত করেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন আহতরা সুস্থ্য হলে তাদের সঙ্গে নিয়ে হাওড়াতেই সভা করবেন।
এই ঘটনার জন্য হাওড়া সিটি পুলিশকে সরাসরি দায়ী করেন বিরোধী দলনেতা। অভিযোগ করেন, বিভিন্ন সম্প্রদায়ের এলাকা থেকে মিছিল গেলেও সেখানে কিছু ঘটে না। শুধু একটি বিশেষ সম্প্রদায়ের এলাকাতেই এই ঘটনা ঘটলো। পুলিশ চাইলে এই ঘটনা ঘটতে পারতো না। তবে পুলিশ ওই সম্প্রদায়ের লোকেদের আটকায়নি। তিনি আরও বলেন, হিন্দু ধর্ম রক্ষার জন্য যাদের রক্ত ঝরছে তিনি তাদের পাশে আছেন। তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে তুলবেন তিনি।
হিন্দু ধর্মের একটি বানী উচ্চারণ করে শুভেন্দু অধিকারী বলেন “ধর্ম রক্ষত”। হাওড়ার সভা থেকে এই সনাতনীদেরকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে উচ্চ আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা করবেন।
রাজ্য পালের সঙ্গে তাঁর সাক্ষাৎকার প্রসঙ্গে জানান, রাজ্যপাল হাওড়া, বাঁকুড়া ও হাঁসখালী কাণ্ডের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের কাছে। রাজ্যপাল ইতিমধ্যেই ট্যুইট করে তা জানিয়েছেন বলেও জানান শুভেন্দু। এদিকে তিনি দাবি করে বলেন, রবিবারের মিছিল কোনো রাজনৈতিক দলের ছিলনা। এটা সনাতনীদের ধর্মীয় মিছিল ছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?