সময় কলকাতা ডেস্কঃ ছাগলে জমির ফসল খেয়ে সাবার করে দিচ্ছে প্রতিদিন। তারই বদলে অভিযোগকারীর জমির ফসল কেটে তছনছ করে দিল ছাগলের মালকিন এক গৃহবধূ। ঘটনার শুরু ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে। তারই প্রতিবাদ করলে শুরু হয় বচসা।আর এরই ফলে রাতের অন্ধকারে জমির ফসল কেটে জমি ফাঁকা করে দেয় ছাগলের মালকিন জোবেদা বিবি। এমটাই অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী এলাকায়। কাঁকরোল, বেগুন, উচ্ছে, বরবটি সহ জমিতে জল দেওয়ার শ্যালো মেশিনের পাইপ নষ্ট করে দেয় ওই প্রতিবেশী।
ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যদের দাবি, গত চারদিন আগে জোবেদা বিবির পোষা ছাগল জমির ফসল খেয়ে নেয়, সেই সময় প্রতিবাদ করা হয়। তার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান পরিবারের সদস্য।
এদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গৃহবধূ জোবেদা বিবি জানান, “আমার স্বামী মুম্বাইতে কাজ করে, আমি মেয়েদের নিয়ে ঘরে থাকি। এই ধরনের কাজ করিনি, মিথ্যে অভিযোগ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে”।
এদিকে কৃষি পরিবারের তিন সদস্য স্বরূপনগর থানায় প্রতিবেশী ওই গৃহবধূর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জোবেদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই দুর্মূল্যের বাজারে লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ায় চিন্তায় কৃষক পরিবার।
ছাগলে কিনা খায়, ছাগলের মালকিন কিনা করে


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান