জয়ন্ত দাস, সময় কলকাতাঃ বাঙালি মনন ও ঐতিহ্য এই উৎসব পাকাপাকি একটি স্থান তৈরি করে নিয়েছে বিশ্বভারতীর বসন্ত উৎসব।ছাত্র রাজনীতি ও আন্দোলন মুখর বাংলায় এবছরের বসন্ত উৎসবে ছেদ পড়ে বিশ্বভারতীতে।গত ১৯শে মার্চ দোলের দিন বসন্ত উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু করে ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ বেশ কিছু দিন আগে থেকেই।হোষ্টেল ও অফ লাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এই আন্তর্জাতিক শিক্ষাঙ্গন।বাতিল হয়ে যায় কবিগুরুর সাধের বসন্ত উৎসব।মুষড়ে পড়েন রবীন্দ্র অনুরাগীরা।
ছাত্র আন্দোলনের উত্তাল সময় পার করে আপাতত শান্ত শান্তিনিকেতনে তীব্র দহনের সকালে আয়োজিত হল বসন্ত উৎসব। তবে কর্তপক্ষ এই উৎসবের নাম দিয়েছে বসন্ত বন্দনা।
গতকয়েক দিনের সংগীত ভবনের ব্যস্ততা ইঙ্গিত দিচ্ছিল এই উৎসবের প্রস্তুতির। বসন্ত উৎসবের মহড়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বিশ্বভারতী জুড়ে।প্রশ্ন ছিল এই গ্রীস্মের প্রবল দাবদাহে বসন্ত উৎসব কি করবে বিশ্বভারতী ? সব জল্পনার অবসান হয় বৃহস্পতিবার সকালে।বসন্ত উৎসব নয়। বসন্ত বন্দনা অনুষ্ঠান নামে বসন্ত উৎসবেরই আয়োজন হল এইদিন । ১৩ ই এপ্রিল সকাল সাতটায় বিশ্বভারতীর আম্রকুঞ্জে শুরু হয় বিশ্বভারতীর বসন্ত বন্দনা।”ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল” গানের মধ্যে দিয়েই শুরু হয় বিশ্বভারতীর বসন্ত বন্দনা।বসন্ত উৎসবের প্রথা মত এই দিনও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রভাতফেরিকে সামনে থেকে এগিয়ে নিয়ে চলেন । আর ছাত্র ছাত্রীরা প্রভাতফেরিতে বসন্ত বন্দনার উৎসবে গানের তালে তালে নাচতে নাচতে এগিয়ে যান। এই অনুষ্ঠান একান্তই বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান ছিল।সাধারণের ভেতরে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ ছিল। শুধুমাত্র অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও বিশেষ আমন্ত্রিত সদস্যরা ছাড়া কেউই ভেতরে প্রবেশ করতে পারবে না এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।তবে ঋতুকে অস্বীকার করে এমন আয়োজনকে নিয়ে শান্তিনিকতেনে রয়েছে নানান মত।অনুষ্ঠানে অংশ গ্রহনকারী ছাত্রী সুদীপ্তা ঘোষের দাবি অনুষ্ঠান হলেও বসন্ত উৎসবের আমেজ ছিল না এই দিন।তবে বিশ্বভারতীর বসন্ত উৎসবের সব আয়োজনই এই দিন ছিল।প্রভাতফেরি,বৈকালিক ও রাতের অনুষ্ঠান সবই ছিল বসন্ত বন্দনার আয়োজনে।অসময়ের বসন্ত বন্দনাতে বিরক্ত সুপ্রিয় ঠাকুর।কবিগুরুর উত্তর পুরুষ এই মানুষটি বলেন সময়ের অনুষ্ঠান সময়ে হলে ভাল হতো।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?