Home » অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ

অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাই : কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ, ২৫ জুলাই  কলকাতার পদ্মপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের (কালীঘাট-তৃণমূল) জমায়েত ও মিছিলের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে।

নিট (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আদালতের নিষেধাজ্ঞা ছিল যদিও তৃণমূল জানিয়েছে প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো মিছিল বা সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। পরিস্থিতি উত্তপ্ত হতে না দেওয়ার জন্য আদালত এই কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে। পদ্মপুকুর থেকে মৌলালি মোড় পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ প্রথমে অনুমতি দিলেও পরে অনেক রাতে তা বাতিল করা হয় । অনুমতি ছাড়াও কর্মসূচি চালিয়ে যায় তৃণমূল। এর ফলে পদ্মপুকুর মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল নেতাদের তীব্র বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।  অনুমতি ছাড়া জমায়েত করার অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায়। পরে  এই কর্মসূচি ও বিশৃঙ্খলায় মদত দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।।

About Post Author