Home » অন্ডকোষ নিয়ে শিরে সংক্রান্তি অনুব্রত মন্ডলের

অন্ডকোষ নিয়ে শিরে সংক্রান্তি অনুব্রত মন্ডলের

সময় কলকাতা ডেস্ক : অন্ডকোষ সমস্যা চরমে উঠেছে অনুব্রত মন্ডলের।তাঁর দায়িত্বে থাকা চিকিৎসক মহলের সূত্রে খবর,অবস্থা এতটাই খারাপ যে বাদ না পড়ে যায় তাঁর অন্ডকোষ।

বগটুই কাণ্ডের পর থেকেই সময়টা মোটেই ভালো যাচ্ছে না বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের। সিবিআই তলব করলেও তিনি যেতে পারেন নি, চিকিৎসার জন্য এসএসকেএমে ভর্তি হয়েছিলেন তিনি।এবার তাঁর দুটি অন্ডকোষই তাঁর অস্বস্তি বাড়িয়েছে। আগেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল তাঁর অন্ডকোষ থেকে রসের মত পুঁজ নিঃসরণ হচ্ছে, ফুলেও আছে। আট সদস্যর যে মেডিক্যাল টিম অনুব্রত মন্ডলকে দেখছেন তাঁরা জানিয়েছিলেন, ফিসচুলা এবং অন্ডকোষ উভয়ই ভোগাচ্ছে অনুব্রতকে। এবার চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা যথেষ্ট দুশ্চিন্তায় অনুব্রত মন্ডলকে নিয়ে। কেন দুশ্চিন্তা বাড়ছে তাঁদের?

 

জানা গিয়েছে,শল্য চিকিৎসার তোড়জোড় চলছে অনুব্রত মন্ডলের। সংক্রমণ হওয়ার ফলে ফুলে থাকা অন্ডকোষ নিয়ে জেরবার অনুব্রত। চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চাইছেন না। একদিকে যখন শোনা যাচ্ছে  সিবিআই অনুব্রতর এই টানা অসুস্থতার বিষয়টি খতিয়ে দেখতে পারে তখন চিকিৎসকদের কাছ থেকে বার্তা মিলছে যে অন্ডকোষের অবস্থা খুবই খারাপ অনুব্রত মন্ডলের। প্রয়োজনে বাদ দেওয়া হতে পারে অন্ডকোষ। স্বাস্থ্য এবং সিবিআইএর চোখ রাঙানি সবমিলিয়ে ভালো ছিলেন না অনুব্রত মন্ডল। এবার অন্ডকোষ নিয়ে শিরেসংক্রান্তি অনুব্রত মন্ডলের। চিকিৎসকদের বক্তব্য তেমনটাই।।

About Post Author