সময় কলকাতা ডেস্কঃ ফের ছাত্র সংঘর্ষ হাওড়ায় । বুধবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ কানাইলাল ভট্টাচার্য কলেজে।এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ছাত্র সংসদের ঘর কাদের দখলে থাকবে তা নিয়েই শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঝামেলা বাধে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বুধবার কলেজের ছাত্র সংসদে ঘর কার দখলে থাকবে মূলত তা নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।কলেজের ছাত্রদের অভিযোগ,বহিরাগত কিছু দুষ্কৃতী কলেজ ক্যাম্পাসের মধ্যেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে থাকে।পাশাপাশি কলেজের হোয়াটসআপ গ্রুপে মাঝে মধ্যেই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ছবি দেখিয়ে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল।এদিন সেই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।এরপর পরিস্থিতি চরমে পৌঁছলে কলেজের গেটের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।এই ঘটনা জানাজানি হতেই খবর পৌঁছায় জগাছা থানার পুলিশের কাছে।গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে কানাইলাল ভট্টাচার্য কলেজের অধ্যাপক এই ঘটনার পরিপ্রেক্ষিতে জগাছা থানায়,কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও রাজ্য সরকারকে চিঠি দেয়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি এই ঘটনার পেছনে আর কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?