সময় কলকাতা ডেস্কঃ ক্ষমতা থেকে অপসারণের কয়েকদিন পর, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় শোনা গেল সতর্কবার্তা। তিনি জানান যে, এবার তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। বুধবার পাকিস্তানের পেশোয়ারে এক সমাবেশে তিনি বলেন, “আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন আরও বিপজ্জনক হব।”
প্রধানমন্ত্রীর পদ থেকে তার অপসারণে ফাউল প্লে-র অভিযোগ করেন তিনি। প্রশ্ন করেছিলেন যে, গত সপ্তাহে পাকিস্তান জাতীয় পরিষদ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করার আগে কেন মধ্যরাতে আদালতগুলি খোলা হয়েছিল।
ইমরান খান আরও বলেছেন যে, নতুন সরকার, যাকে তিনি ‘আমদানি করা’ বলে উল্লেখ করেছেন, তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “আমরা আমদানি করা সরকারকে মেনে নেব না এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মানুষ কী চায় তা দেখিয়েছে।”তিনি বলেন, দেশে যতবারই একজন নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ উত্সব করেছে, কিন্তু এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার সারা পাকিস্তান জুড়ে।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক