Home » আমেরিকার জ্ঞান দেওয়ার পাল্টা জবাব দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর

আমেরিকার জ্ঞান দেওয়ার পাল্টা জবাব দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর

সময় কলকাতাঃ কেউ ভারত সম্পর্কে মতামত রাখতেই পারে। এটা তার বাক স্বাধীনতা। তবে এটা উল্লেখ করা উচিত্‍ যে, ভারতেরও তার মতামত প্রকাশের অধিকার রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের বিষয়েও নজর রাখি এবং ভারতীয় সম্প্রদায়ের স্বার্থের বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মানবাধিকার বিষয়ে জ্ঞান দেওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর  মিডিয়ার সাথে কথা বলার সময় ঠিক এই ভাষাতেই   আমেরিকাকে কড়া জবাব দেন।

ইউক্রেন এবং রাশিয়া ইস্যুতে ভারতের কূটনীতি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এবং এখন আমেরিকাকেও সে বিষয়ে সচেতন করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি ভারতের সঙ্গে ২+২ সংলাপের সময় মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ওপর নজর রাখি। ” সংবাদমাধ্যমে এর প্রতিক্রিয়ায় জয়শঙ্কর বলেন, ‘আমাদের বৈঠকে এ নিয়ে কোনও কথা হয়নি। মানুষ আমাদের সম্পর্কে কথা বলতে স্বাধীন। কিন্তু আমরা তাদের মতামত, স্বার্থ এবং লবির কথা বলার জন্য সমানভাবে স্বাধীন যে ভিত্তিতে তারা কথা বলে। আমি আপনাকে বলি যে আমরা এটি সম্পর্কে কথা বলতে দ্বিধা করব না।”

পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন যে “বিশেষত যখন আমেরিকাতে ভারতীয় সম্প্রদায়ের মানবাধিকারের কথা আসে, আমরা চুপ থাকব না।” গতকাল আমেরিকার নিউইয়র্ক সিটিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তিকে আক্রমণ করা হয়েছিল। গত ১০ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় ঘটনা। এর আগে এক বয়স্ক শিখ ব্যক্তির ওপর হামলা হয়। এইভাবে, বিদেশ   মন্ত্রী এস জয়শঙ্কর উদাহরণ টেনে আমেরিকাকে উপযুক্ত জবাব দিয়েছেন। আমেরিকা এমন সময়ে ভারতের কাছ থেকে এই কড়া প্রতিক্রিয়া পেয়েছে যখন তারা ক্রমাগত ইউক্রেন ইস্যুতে তার সমর্থন চাইছিল। এর আগেও অস্ত্র ও তেল কেনার ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের দেশগুলোকে জয়শঙ্কর কড়া জবাব দেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রশ্নে জয়শঙ্কর স্পষ্টভাবে বলেন যে “আমি একটি সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে, ভারত এক মাসে রাশিয়া থেকে যত পরিমান তেল আমদানি করে, ইউরোপীয় দেশগুলি এক বিকেলে তত পরিমান তেল কেনে।”

আমেরিকাকে জবাব দেওয়ায় জয়শঙ্কর কূটনৈতিক মহলে প্রশংসিত হচ্ছেন। প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল ট্যুইট করেন, ‘জয়শঙ্কর ভালো কূটনৈতিক জবাব দিয়েছেন।

About Post Author