সময় কলকাতা ডেস্কঃ যুদ্ধ কিন্তু কোনভাবেই থামছে না। ইউক্রেন সেনাবাহিনী, তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র, রাশিয়ার সঙ্গে। ইতিমধ্যেই রাশিয়ান টিভি দাবি করেছে, যে তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আমরা যুদ্ধের ভয়ঙ্কর ভয়াবহতা দেখতে পাচ্ছি প্রতিমুহূর্তে। কিভাবে সদ্যোজাত শিশু মায়ের কোল থেকে হারিয়ে যাচ্ছে। অথবা রক্তাক্ত অবস্থায় মা রাস্তায় লুটিয়ে পড়ে আছেন। এই ভয়াবহতা দেখে সারাবিশ্ব শিহরিত হচ্ছে। কিন্তু যুদ্ধ থামবার কোন লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রাষ্ট্রের থেকে যুদ্ধ বন্ধ করার আবেদনও জানানো হয়েছে। জেলেনস্কি এবং পুতিনের মধ্যে বহুবার বৈঠক হয়েছে। কিন্তু কোনোভাবেই বৈঠক ফলপ্রসূ হয়নি।
রাশিয়া -ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিশ্বের শক্তিধর দেশ গুলির মধ্যে মতানৈক্যের ফলে বেড়েছে যুদ্ধের ভয়াবহতা। একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন গোষ্ঠী ভূক্ত দেশ। অন্যদিকে পশ্চিম এশিয়ার দেশ। এই দুই মেরুর দেশগুলির রাষ্ট্র নেতাদের মধ্যে চলেছে মস্তিকের লড়াই। ফলে ইউক্রেনের এই রুশ আগ্রাসনের পিছনে কেউ যুক্তি খাড়া করেছে আবার কোন দেশ রাশিয়াকে দোষারোপ করেছে। তবে যতই যুক্তি তক্কের রসায়ন খাড়া করা হোক না কেন, এই যুদ্ধের ভবিষ্যৎ প্রভাব কিন্তু মারাত্মক হতে চলেছে। এ কথা এক বাক্যে মেনে নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে রাশিয়ার সরকারি টিভি চ্যানেলও বসে নেই তাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মস্কভা ধ্বংস হওয়ার পরই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে। ইউক্রেনের একাধিক জায়গা, রাশিয়া ইতিমধ্যেই দখল করে নিয়েছে। একের পর এক সাধারণ মানুষের বাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, ধুলিসাৎ হয়ে গিয়েছে।তার পরেও জেলেনস্কির সৈন্যবাহিনী হার মানতে নারাজ। তাদের দেশের সাধারণ মানুষ হার মানতে নারাজ। তারা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে, রাশিয়ান সৈন্য বাহিনীর বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ারও ক্ষতি হয়েছে প্রচুর।
যুদ্ধের যত দিন বাড়ছে ততই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সমস্ত পৃথিবীর মানুষেকে গ্রাস করছে। ইতিমধ্যেই রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কোভা ,যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে। যদিও রাশিয়া দাবি করছে, হঠাৎ করেই আগুন লাগার ফলে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি ইউক্রেন দাবি করছে, যে তারা ওই জলযান কে ধ্বংস করেছে। তাদের নেপচুন মিজাইল ছুঁড়ে। আর এই ঘটনার ফলে বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে এই ইউক্রেন এবং রাশিয়ার বিরোধ।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক