সময় কলকাতা ডেস্ক: বৈশাখের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধির খবর শোনালো হাওয়া অফিস। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও রাজ্য জুড়ে চলবে দাবদাহ। যদিও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই কয়েকটি জেলাতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৮° সেলসিয়াস।আগামীকাল শহর কলকাতার তাপমাত্রা থাকবে ৩৪° এবং ২৮° সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পাশাপাশি বেশিরভাগ জেলাতেই থাকবে দমকা হাওয়ার দাপট। গরমের প্রকৃতি ক্রমশ চড়বে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির সাথে পুড়ছে উপকূলীয় জেলাগুলিও।মালদহ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!