সময় কলকাতা ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান।এবার শান্তিনিকেতনে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য রয়েছে সুখবর! করোনার প্রভাব কাটিয়ে অবশেষে দীর্ঘ দু’বছর পর শনিবার পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও সংগ্রহশালা।দেশে করোনার প্রকোপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে।ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।রাজ্যে খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিও।

২০২০ সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও সংগ্রহশালা।৬ এপ্রিল বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে,‘আগামী ১৬ তারিখ শনিবার থেকেই খুলে দেওয়া হবে বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও সংগ্রহশালা। সেই নির্দেশ মেনেই শনিবার সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে রবীন্দ্রভবন ও সংগ্রহশালা।এই সংগ্রহশালায় আসার ক্ষেত্রে দর্শনার্থীদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেই জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। ফেস মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং অন্যান্য বিধি মেনে প্রবেশ করতে হবে।সাধারণ ভাবেই রবিবার থেকেই শান্তিনিকেতনে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।বিক্রি বাটার আশায় মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের।

প্রসঙ্গত,করোনা পরিস্থিতির জন্য ২০২০ সালের ৯ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতীর রবীন্দ্রভবন৷পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ হয়ে যায়৷এরপর ২০২১ সালে পুজোর পর করোনার প্রকোপ কমতে থাকায় ধীরে ধীরে খুলতে থাকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷এমনকি খুলে দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও৷কিন্তু পর্যটকদের জন্য বন্ধ ছিল বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও সংগ্রহশালা। রাজ্যে করোনা পরিস্থিতি ও স্বাভাবিক হয়েছে।তাই জনসাধারণের জন্য পুনরায় রবীন্দ্রভবন ও সংগ্রহশালা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতীর কর্তৃপক্ষ৷


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী