Home » সিবিআই অফিসার পরিচয় দিয়ে টোটো থামিয়ে দিনে দুপুরে ডাকাতি

সিবিআই অফিসার পরিচয় দিয়ে টোটো থামিয়ে দিনে দুপুরে ডাকাতি

সময় কলকাতা, অমলেন্দু মন্ডল: মহকুমা শাসকের অফিস থেকে ঢিল ছোঁড়া দূরে  সিবিআই অফিসার পরিচয় দিয়ে টোটো থামিয়ে দিনে দুপুরে ডাকাতি।টোটো থামিয়ে গয়না ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।রবিবার টোটো থামিয়ে এক বৃহন্নলার কাছ থেকে গয়না ও নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য রামপুরহাটে।

স্থানীয় বাসিন্দা ও বৃহন্নলার বক্তব্য অনুযায়ী, মহাজন পট্টি থেকে তিনি টোটো করে বাড়ি ফিরছিলেন।মহকুমা অফিসের পাশে দু জন মোটা করে দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন খাঁকি ড্রেস পরে ছিল।হাত দেখিয়ে টোটো থামায়। নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে হাতে থাকা সোনার গয়না খুলে দিতে বলে। এরপর ব্যাগে কি রয়েছে জানতে চায়। পাশাপাশি টিফিন বক্স খুলতে বলে।পাশাপাশি ব্যগে থাকা ১৫ হাজার টাকাও নিয়ে নেয়।এরপর ফের নিজেদের সিবিআই পরিচয় দিয়ে আস্তে কথা বলতে বলে।ভয়ে আমি সবকিছু দিয়ে দিই। তারপরেই ওরা চলে যায়।

ওই বৃহন্নলা জানান, পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রামপুরহাট থানার পুলিশকে জানাই। বৃহন্নলার অভিযোগ পাওয়ার পরেই  অভিযোগকারীনীকে সঙ্গে নিয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে ছিনতাই হওয়া টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

About Post Author