Home » রাজ্যে বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনার মাঝেই জনসংযোগে নামবে মহিলা তৃণমূল কংগ্রেসঃ চন্দ্রিমা

রাজ্যে বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনার মাঝেই জনসংযোগে নামবে মহিলা তৃণমূল কংগ্রেসঃ চন্দ্রিমা

সময় কলকাতা ডেস্কঃ  মহিলাদের একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার ফল এই নির্বাচনে ফলাফলে কড়ায় গণ্ডায় উশুল করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য  মহিলা তৃণমূল কংগ্রেসের  সভানেত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন পুরোনো মহিলা তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙ্গে নতুন কমিটির ঘোষণা করেন এই দিন।তিনি জানান সাংসদ মালা রায় বঙ্গ জননীর সভানেত্রীর সঙ্গে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসেরও নেত্রী। এই মহিলা স্বশক্তি করণের ক্ষেত্রে রাজ্যের   অর্থমন্ত্রী বলেন পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে মহিলাদের। আর তার ফলে রাজ্যে রাজনৈতিক সম্মান পেয়েছে মহিলারা ৷ সামাজিক সম্মান বৃদ্ধিতে ২০১৬ সালে রাজ্য স্বাস্থ্যসাথী প্রকল্পে মহিলারাই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ধরা হয়েছে। রাজ্যের অর্থ মন্ত্রী ও স্বাস্থ্য় দপ্তরের প্রতিমন্ত্রীর দাবি সারা দেশে এরকম স্বাস্থ্য নিয়ে মহিলা স্বশক্তি করণের স্কিম কোথাও নেওয়া হয়নি।

অর্থনৈতিক ভাবে মহিলাদের স্বাবলম্বী করতেই ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়। আর এতেই রাজ্যে মহিলাদের ব্যাপক আর্থিক উন্নতি হয়েছে, দাবি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।
সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে কেন্দ্র ব্যর্থ বলে অভিযোগ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।তাঁর দাবি রাজ্য সরকার সেই কাজটা করে দেখিয়েছে ৷ আর সেই কারনেই রাজ্যে বিধানসভা ভোটে মহিলারা তাদের প্রতি আস্থাও দেখিয়েছে।

সরকার গঠনের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অস্বীকার করা যাবে না। মত তৃণমুলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।তাঁর দাবি রাজ্যে  লক্ষ লক্ষ মহিলা যুক্ত মহিলা তৃণমুল কংগ্রেসের সঙ্গে । মহিলা তৃণমুল কংগ্রেসের সংগঠন শক্তিশালী করতে ৪৪ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান সভানেত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য।
আর নতুন কমিটি তৈরিতে রাজ্যের বেশ কিছু জেলায় সংগঠনে পরিবর্তনও আনা হয়েছে। সাংগঠনিক প্রতিটি জেলায় নতুন সভাপতি আনা হয়েছে। বাকি রয়েছে শুধু মাত্র পাহাড়।সেখানে শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানান সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।নতুন সভাপতি নির্বাচনে ভারসাম্য রক্ষা করে এগোনো হয়েছে বলে জানান তিনি। ঝাড়গ্রাম জেলায় বিশেষ দায়িত্বে আনা হয়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে।

স্টেট কমিটিতে এক্সিকিউটিভ হিসাবে সব মহিলা মেয়র, মহিলা চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন দের নিয়ে আসা হয়েছে বলে জানান তৃণমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী ও মন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্যের।রাজ্যে বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনার মাঝেই জনসংযোগে নামবে মহিলা তৃণমূল কংগ্রেস।আগামী ৫’ই মে থেকে জনসংযোগের রূপরেখা জানিয়েও দেওয়া হবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।

About Post Author