Home » স্বাস্থ্যসাথীর বেড়াজালে আটকে রোগী, ছুটি হয়েও ফিরতে পারছে না বাড়ি

স্বাস্থ্যসাথীর বেড়াজালে আটকে রোগী, ছুটি হয়েও ফিরতে পারছে না বাড়ি

সময় কলকতা ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেও স্বাস্থ্যসাথীর নিয়মের বেড়াজালে তিনদিন হাসপাতালের বিছানায় রোগী। চিকিৎসার জন্য খরচ হওয়া সব টাকা হাসপাতালের দিয়ে যেতে বলা হয়। এমনটাই অভিযোগ বালির শ্রমজীবী হাসপাতালের বিরুদ্ধে।

বেলুড়ের বাসিন্দা বছর চল্লিশের রুমেলা বসু গত মঙ্গলবার ভর্তি হয় বালির শ্রমজীবী হাসপাতালে। পরেরদিন বুধবার তাঁর অস্ত্রপচার হয়। তারপর রবিবার চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দিলেও তিনদিন হাসপাতালের বেডেই কাটাতে হচ্ছে রোগীকে। পরিবারের দাবি, ছুটি হয়ে যাওয়ায় রোগীর কোনো চিকিৎসা বা পরিচর্যা হচ্ছে না হাসপাতালে। তাদের আরও দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়ে রোগী নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে কিন্তু এই মুহূর্তে টাকার জোগাড় কোথা থেকে হবে তা নিয়ে চিন্তায় রোগীর পরিবার। কবে ছাড়া পাবেন জানেন না রোগী ও তাঁর পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিভাগের ছাড়পত্র না পেলে রোগী ছাড়তে পারেন না তারা। তবে টাকার জন্য রোগীকে আটকে রাখা হয়নি। সম্পূর্ন অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।

About Post Author