সময় কলকাতা ডেস্কঃ উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি প্রাণী বনদপ্তরের হাতে তুলে দিল কোতুলপুর থানার পুলিশ। বাঁকুড়ার মদনমোহনপুর থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির প্রাণীটি।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মদনমোহনপুর থেকে একটি বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করে কোতুলপুর থানার নিয়ে যায় পুলিশ। বিরল প্রজাতির প্রাণীটি গন্ধগোকুল বলেই অনুমান স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, বুধবার প্রাণীটিকে জয়পুর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসা করে জয়পুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তরের আধিকারিকরা।

উল্লেখ্য, এশিয় তাল খাটাস, ভোন্দর, লেনজা ,সাইরেল বা গাছ খাটাস নামে পরিচিত এই প্রাণী। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুল দেখা যায়। তবে উদ্ধার হওয়া বিরল প্রজাতির প্রাণীটি গন্ধগোকুল কিনা তা এখনও জানা যায়নি।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?