Home » ট্রাফিক পুলিশদের পাশে পুলিশ কমিশনার, তুলে দিলন ওআরএস, জলের বোতল ও ছাতা

ট্রাফিক পুলিশদের পাশে পুলিশ কমিশনার, তুলে দিলন ওআরএস, জলের বোতল ও ছাতা

সময় কলকাতা ডেস্কঃ পুলিশ শুধু অপরাধ দমন, অপরাধী ধরা অথবা আইন-শৃঙ্খলা বাজায় রাখার পাশাপাশি পুলিশ বিভিন্ন সামাজিক, মানবিক কাজও করে থাকে। তীব্র দাবদাহে যখন নাজেহাল সকলে। সেই সময় ট্রাফিক পুলিশরা প্রখর রোদ উপেক্ষা করে সাধারণ মানুষকে পরিষেবা দিতে, যানচলাচল নিয়ন্ত্রণ করেন। তীব্র গরমে ট্রাফিক পুলিশদের সমস্যার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ কমিশনারের উদ্যোগে ওআরএস, জলের বোতল ও ছাতা বিতরণ করা হয়। কলকাতার পার্কসার্কাস সেভেন পয়েন্টে কলকাতা পুলিশ কমিশনারের নগরপাল বিনীত গোয়েলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচির মধ্যে নগরপাল বিনীত গোয়েল জানান, “আমাদের কর্মীরা এই গরমে কাজ করেন। প্রতি বছরই দেওয়া হয়। ওআরএস, ঠান্ডা জলের বোতল এবং ছাতা। ট্রাফিক পুলিশ আধিকরিকরা যাতে আরও ভালো ভাবে কাজ করতে পারেন এই গরমের মধ্যে”। এছাড়াও লেক গার্ডেন্স থেকে বাঁশদ্রোনীতে যে সিন্ডিকেট দৌরাত্ম্য চলছে সেই প্রসঙ্গে তিনি জানান, যে দুষ্কৃতীরা রয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেখানেই গ্রেপ্তার করা হয়েছে। অনেক বেশি সংখ্যায় গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীদের। এদিকে পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে সমস্ত দপ্তর সহ গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে এসটিএফ তৎপর ছিল এবং নাগরিকদের পাশে থাকার জন্য সব সময় তৎপর কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ কমিশনারের নগরপাল বিনীত গোয়েল আরও জানান, “আগ্নেয়াস্ত্রের উদ্ধারের জন্য নিয়মিত বিশেষ অভিযান চালানো হয়। দু একটা ঘটনায় ব্যবহার করা হলেও সেগুলো পুনরুদ্ধার করা হয়েছ।

About Post Author