সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : এবারের বিশ্বকাপ ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনো মাঠে নামেননি। তারআগেই তিন রূপকথার নায়ক- মেসি -এমব্যাপে -হ্যাল্যান্ড দেশের হয়ে কাব্য লিখতে শুরু করলেন সবুজ ঘাষের উপরে। মেসি হ্যাটট্রিক করলেন। মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপেও গোল পেলেন, পেলেন বিশ্বকাপে তাঁর প্রথম হ্যাটট্রিক। আলজিরিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার মহানায়ক তিনবার ছাড়াও আরো একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছলেন, একটি গোল চুলচেরা অফসাইডে বাতিল হল। তিনটি গোলের মধ্যে দুটি গোল দৃষ্টিনন্দন, অন্যটি সুযোগের সদ্ব্যবহার। একইদিনে মেসির জ্বলে ওঠার আগেই জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা আরো বাড়িয়ে নিয়ে গেলেন এমবাপে।৩-১ গোলে সেনেগালকে হারানোর ম্যাচে শেষ মুহূর্ত করা গোলটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মত।একইদিনে জোড়া গোল করলেন হ্যাল্যান্ড। নরওয়ে ৪-১ গোলে হারালো ইরাককে। হ্যাল্যান্ডের গোলদুটি শিকারী বাজপাখির মত, সামান্য সুযোগকে কাজে লাগাতে তাঁর দক্ষতা বুঝিয়ে দিলেন তিনি। মেসি -এমব্যাপে -হ্যাল্যান্ড তিন তারকা প্রথমদিনেই ৭ টি গোল করে ফেললেন। তাঁরা সম্ভবত বলছেন, পিকচার আভি বাকি হ্যায়!
মেসি -এমব্যাপে -হ্যাল্যান্ড , গোলের ফুলঝুরি, বিশ্বকাপে নায়কদের রূপকথার সূচনা


More Stories
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন